জামাল কুদু'! ভাইরাল গানের অর্থ জানেন?





গানটির উৎপত্তি
জামাল কুদু' 'জামাল জামালু' নামের একটি জনপ্রিয় ইরানি গান থেকে অনুপ্রাণিত। গানটি সুরকার হর্ষবর্ধন রামেশ্বর সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিমালের জন্য এটিকে নতুন করে পরিকল্পনা করেছেন। গানের কথা ইরানের দক্ষিণাঞ্চল থেকে এসেছে বলেও জানা গিয়েছে। গানটি প্রথম ১৯৫০-এর দশকে খারাজেমি গার্লস হাই স্কুলের শিরাজি গায়ক গেয়েছিলেন। এবং বছরের পর বছর ধরে এটি একটি জনপ্রিয় বিয়ের গান হয়ে উঠেছে। এটি বিখ্যাত ইরানী কবি বিজান স্মান্দারের লেখা একই নামের একটি কবিতা থেকে গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।


আহায় সিয়া হে জাঙ্গি দেলামু নাকোন খুন
নাওয়াইতু রাফতি কুজা মানাম সু মাজনু
জামাল জামালেক জামলো জামাল কুদু
জামাল জামালেক জামলো জামাল কুদু"




গানের কথা বা মানে বুঝতে না পারলেও সুর, তাল, ছন্দ মানুষের মন কেড়ে নিয়েছে এই গান। সাধারণ মানুষ থেকে বড় বড় তারকা- সবাই পা মেলাচ্ছেন এই গানের রিলসে। কিন্তু এই গানের প্রকৃত উৎস কোন জায়গা থেকে সেটা জানেন? বা এই গানের কথার অর্থই বা কী? 

বাংলায় এই গানের অর্থ:

ও আমার কাজল নয়না সুন্দরী, নিঠুর হয়ে আমার হৃদয় ভেঙো না, তুমি আমাকে ছেড়ে নতুন জীবন শুরু করতে চলেছ, আর আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি। 

আমার মন নিয়ে খেলো না প্রিয়, তুমি আমাকে ছেড়ে দ্বীপান্তরে চলে যাচ্ছ আর আমি মজনুর মতো উন্মাদ হয়ে যাচ্ছি।  

আমার প্রিয়, আমার ভালবাসা, আমার মিষ্টি ভালবাসা।

তোমার হৃদয় বুকের মধ্যে বন্দি হয়ে রয়েছে, কিছুতেই শান্ত হচ্ছে না, তুমি এতটাই ক্লান্ত যে স্থির হয়ে বসতে পারছ না,  তোমার এখন কোনও চাহিদা নেই।

আমার মন নিয়ে খেলে আমাকে কষ্ট দিও না, তোমার পিছনে ছুটে যেতে আমাকে বাধ্য কোরো না, আমার অনুভূতি নিয়ে ছেলেখেলা কোরো না।

গানের হুক লাইন, ‘জামাল জামালেক জামালু জামাল কুদু’ মানে ‘ওহে আমার ভালোবাসা, আমার প্রিয়, আমার মিষ্টি ভালোবাসা।’ গানটি মুক্তি পেতেই চুটিয়ে উপভোগ করছেন সংগীতপ্রেমীরা। একজন ইউটিউব ব্যবহারকারী লিখেছেন, ‘আমি দিনকয়েক হল ভারতে এসেছি। শুধু অ্যানিমাল দেখেছি। এবং এখন আমি এই গানে কিছুতেই নাচ বন্ধ করতে পারছি না। কারও কাছে এর লিরিক্স আছে?’ কেউ আবার বলেছেন, 'আসুন সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই গান নির্বাচনের প্রশংসা করি। কথা থেকে মিউজিক সবটাই মন ছুঁয়ে যায়।’










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ